গুরুত্বপূর্ণ সংবাদ:
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 152
অন্তর্বর্তী সরকারের বিদায়লগ্নে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিবদ্ধ নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, নতুন করে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। আর বর্তমান মুখ্যসচিব অতিরিক্ত হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দায়িত্বে থাকবেন।
জানা গেছে, অবসরে যাওয়া ড. শেখ আব্দুর রশিদকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার। পরে তাকে ওই বছরের ৮ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সূত্র: বাংলানিউজ
Tag :





















