Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 144

জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে নিজের একটি বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

অর্থ সংক্রান্ত বিষয়ে তাকে ‘মিসকোট’ করা হয়েছে দাবি করে তিনি বলেন, ৫ কোটি টাকা নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনো অনুমতি বা ব্যাখ্যা দেননি।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সচিব জানান, তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে তিনি নাকি বলেছেন ৫ কোটি টাকা নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু এ ধরনের বক্তব্য দেওয়ার এখতিয়ার বা ক্ষমতা তার নেই এবং তিনি এমন কথা বলেননি।

তিনি আরও বলেন, অর্থ আটক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উৎস, পরিমাণ ও উদ্দেশ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে এবং আইনের ব্যাখ্যা তারাই দেবে। তিনি টাকার কোনো ঊর্ধ্বসীমা নির্ধারণ করার অবস্থানে নেই বলেও উল্লেখ করেন।

এর আগে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট সীমা নেই; বৈধ উৎস ও ব্যবহারের খাত দেখাতে পারলে বড় অঙ্কের অর্থ বহনেও বাধা নেই—এই বক্তব্যই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ কোটি টাকা নিয়ে আমার বক্তব্যকে ‘মিসকোট’ করা হয়েছে : ইসি সচিব

প্রকাশের সময় : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬