গুরুত্বপূর্ণ সংবাদ:
৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই : ইসি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 160
ভোটের সময় টাকা বহনের নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, অর্থের উৎস ও ব্যবহারের বৈধতা দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করতেও সমস্যা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় একজন ব্যক্তি কত টাকা বহন করতে পারবেন— এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা জানান।
তিনি বলেন, টাকা বৈধ হলে এবং এর উৎস যথাযথভাবে দেখানো গেলে ব্যক্তিগত কাজে যেকোনো পরিমাণ অর্থ বহন করা যাবে, এ বিষয়ে নির্দিষ্ট সীমা নেই।
তবে সেই অর্থ যদি ভোটে প্রভাব বিস্তারের কাজে ব্যবহৃত হয়, তাহলে বিষয়টি দেখবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। আর অর্থ অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Tag :





















