Dhaka ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট : আইজিপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 193

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো অস্ত্রই হুমকি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

থানা থেকে লুট হওয়া ব্যক্তিগত অস্ত্রের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, যেকোনো অস্ত্রই থ্রেট। বিভিন্নভাবে দেশে অস্ত্র প্রবেশ করে এবং তা মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৈধ অস্ত্র জমা দেওয়ার বিষয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণার পর ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা দিয়েছেন মালিকরা। কতগুলো জমা পড়েনি তার সংখ্যা বেশি নয়। অনেকে হয়তো দেশে লকারে তালা মেরে রেখে বিদেশে আছেন, ফলে কিছু অস্ত্র জমা হয়নি, তবে তা খুবই কম।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

আইজিপি আরও জানান, নির্বাচনে ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে পরিচালিত হবে এবং প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহার করা হবে এবং পুলিশ সুপারদের মাধ্যমে ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতীয় নির্বাচনে যেকোনো অস্ত্রই থ্রেট : আইজিপি

প্রকাশের সময় : ১২:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬