Dhaka ০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 157

রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

সকালে সরেজমিনে দেখা যায়, শাহবাগ, কাকরাইল ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং সারিবদ্ধভাবে জলকামান প্রস্তুত রাখা হয়েছে। যদিও এসব স্থানে কোনো ব্যারিকেড বসানো হয়নি। এদিন অন্যান্য দিনের তুলনায় এলাকায় যানবাহন চলাচল ও পথচারীর সংখ্যা কম দেখা গেছে।

হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। পরে তারা যমুনা অভিমুখে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করা হয়। এতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বিকেলে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে ভিডিও বার্তায় আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতে হামলা চালানো হয়েছে এবং হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পুলিশের বাড়তি নিরাপত্তা

প্রকাশের সময় : ১২:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬