Dhaka ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হলেন ৩৮৭ জুলাই যোদ্ধা, ‘খ’ ৪৭৪ জন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 160

৩৮৭ জন জুলাই যোদ্ধা ‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন, যারা আগে ‘খ’ ও ‘গ’ ক্যাটাগরিতে ছিলেন। আবার ‘গ’ ক্যাটাগরিতে থাকা ৪৭৪ জন জুলাই যোদ্ধা ‘খ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন।

গত রোববার (১ ফেব্রুয়ারি) পুনর্নির্ধারিত ক্যাটাগরির তালিকার প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তা গেজেট আকারে প্রকাশিত হয়।

মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর জানান, ক্যাটাগরি উন্নীত করার জন্য জুলাই যোদ্ধারা আবেদন করেছিলেন। তাদের আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই-বাছাই শেষে এই পুনর্নির্ধারণ প্রকাশ করা হয়েছে।

তিনি আরও জানান, ক্যাটাগরি পরিবর্তন হলেও মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন অপরিবর্তিত থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে আহত ব্যক্তিদের জুলাই যোদ্ধার মর্যাদা দেয় অন্তর্বর্তী সরকার। অতি গুরুতর আহতদের ‘ক’, গুরুতর আহতদের ‘খ’ এবং সাধারণ আহতদের ‘গ’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। মিথ্যা তথ্য ও একাধিকবার নাম অন্তর্ভুক্ত হওয়ায় ১২৮ জনের গেজেট বাতিলের পর মোট সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ৪৪২ জন।

ক্যাটাগরি অনুযায়ী সরকার সুযোগ-সুবিধা দিচ্ছে। ‘ক’ শ্রেণির যোদ্ধারা এককালীন পাঁচ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। ‘খ’ শ্রেণির যোদ্ধারা এককালীন তিন লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাচ্ছেন। ‘গ’ শ্রেণির যোদ্ধাদের এককালীন এক লাখ টাকা এবং মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ক’ ক্যাটাগরিতে উন্নীত হলেন ৩৮৭ জুলাই যোদ্ধা, ‘খ’ ৪৭৪ জন

প্রকাশের সময় : ১২:১৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬