Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

কদমতলীতে গণসংযোগে জামায়াত নেত্রীর মাথায় কোপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 244

রাজধানীর কদমতলীতে গণসংযোগ চলাকালে জামায়াতে ইসলামীর এক নারীনেত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন ও মহিলা নেত্রী।

আহত কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ড এলাকায় গণসংযোগে অংশ নেন তারা। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন এবং প্রার্থীকে চেনেন না বলে নানা কথা বলতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

তিনি আরও বলেন, পরে তারা একটি সরু গলির ভেতর প্রবেশ করলে হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়।

হামলাকারীকে তিনি দেখতে পাননি। আহত অবস্থায় এক রিকশাচালক তাকে কাছের এক চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, জামায়াতের একজন নারীকর্মী আহত হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে কীভাবে তিনি আহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কদমতলীতে গণসংযোগে জামায়াত নেত্রীর মাথায় কোপ

প্রকাশের সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬