Dhaka ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘গ্যাস সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে’ কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে রামনগর চ্যাম্পিয়ন কালীগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ বেনাপোলে হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ কিশোরীকে ধর্ষণের শাস্তি ৭ বার কান ধরে ওঠবস প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান

স্বামীকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করলেন স্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 238

বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্বামীকে খুঁজে পেতে স্ত্রী ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) বিকালে তিনি স্বামীর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, প্রায় এক যুগ আগে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর ফজলুর রহমানের ছেলে কাজলের সাথে বিয়ে হয় একই এলকার সনিয়া নামের এক মেয়ের। তাদের সংসারে এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। বেশ কিছু দিন যাবৎ কাজল তার সাথে খারাপ আচরণ, শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। একপর্যায়ে গত ২৪ জানুয়ারী সকাল ১১ টার দিকে কাজল আড়াই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার স্ত্রী সনিয়া সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকমুখে জানতে পারেন-অন্য একটি মেয়েকে নিয়ে তিনি পালিয়ে গেছেন। স্বামীর এমন কর্মকাণ্ডে স্ত্রী সনিয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন।

সনিয়া বলেন, আমার স্বামী কাজলের দুটি ফোন নম্বরে বহু বার যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। কখনো ফোন বন্ধ আবার কখনো ফোন ঢুকলেও রিসিভ করছেন না। এজন্য নিরূপায় হয়ে থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। সেই সাথে কেউ তাকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কৃত করবো।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বামীকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করলেন স্ত্রী

প্রকাশের সময় : ০৫:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬