Dhaka ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

কবি নজরুল কলেজ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 167

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

রোববার (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান মীর, মো. মেহেদী হাসান, মো. মোতালেব এবং সদস্য হাইয়ুল আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

এ সিদ্ধান্তে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অনুমোদন দেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ শাখা ছাত্রদলের এক নেতা বলেন, কেন্দ্রীয় সংসদ সংগঠনের কার্যক্রম নিয়ে অত্যন্ত সচেতন। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা নেতাকর্মীদের সতর্ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল সূচনা, পর্যায়ক্রমে আরও নিষ্ক্রিয় সদস্যের পদ স্থগিত হতে পারে।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, দলীয় কর্মসূচিতে অসহযোগিতার কারণে তাদের পদ স্থগিত করা হয়েছে। তবে তারা যদি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হন, ফিরে আসার সুযোগ রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

প্রকাশের সময় : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬