ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
- প্রকাশের সময় : ০৫:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 151
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন।
রোববার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেন।
ঘণ্টাব্যাপী বৈঠকে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের আশ্বাস দেওয়া হয়।
এ সময় ইন্টার্ন চিকিৎসকরা তাদের আটটি দাবি ও প্রস্তাব হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন, যেগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা রোববার কাজে যোগ না দিয়ে সোমবার সকাল ৮টা থেকে নিয়মিত দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিতকরণ ও দোষীদের শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসকরা, ফলে হাসপাতালের চিকিৎসাসেবা আংশিকভাবে ব্যাহত হয়।






















