Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 288

রাজবাড়ীর কালুখালীতে প্রত্যাশায় মৃগী বিনির্মাণে শিক্ষক ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় কৃষকদলের আয়োজনে উপজেলার মৃগী বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আবু সাইদ হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হারুন অর রশিদ।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সুপারিনটেনডেন্ট দলিল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোন্তাস হোসেন, মৃগী ইউনিয়ন নির্বাচন কমিটির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিটু ও সহ-সাধারণ সম্পাদক সজিব হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সভাপতি আনিস মোল্লা। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশের সময় : ০৯:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬