Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ‘শহীদ কামরুল স্মারক’ বৃক্ষরোপণ কর্মসূচি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর: অর্থমন্ত্রী যশোরের শার্শায় ৬ বছরের শিশু ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক বালিয়াকান্দিতে ৫ দিনব্যাপী স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন কালীগঞ্জে চোরাই ছাগল উদ্ধার, চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার নওগাঁয় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে উধাও চাচি কালুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কালুখালীর শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হাইজিন উপকরণ ও হারমোনিয়াম বিতরণ পরীক্ষার ভেতর চাকরি করতে হবে না ইকনকে, ঘোষণা শিক্ষামন্ত্রীর

বালিয়াকান্দিতে ‘ভোটের গাড়ি’র প্রচারণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 177

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার (১৭ জানুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় দিনব্যাপী ‘ভোটের গাড়ি’ প্রচারণা চালানো হয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে সোনাপুর বাজার, বালিয়াকান্দি বাজার ও জামালপুর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

প্রচারণাকালে মাইকিং ও অডিও-ভিডিও বার্তার মাধ্যমে ভোটাধিকার, ভোট ও গণভোটের গুরুত্ব, ভোটকেন্দ্রে যাওয়ার নিয়ম এবং গোপন ভোটের নিশ্চয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। বাজারকেন্দ্রিক এ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, সচেতন ভোটারই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারে। ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ভোট প্রদানের সঠিক ধারণা তৈরি হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা বাড়ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ‘ভোটের গাড়ি’র প্রচারণা

প্রকাশের সময় : ০৮:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬