Dhaka ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলো ঢাবি কর্তৃপক্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 170

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাবির বাসে বাধা ও হামলার প্রতিবাদে ওই রাতেই মামলাটি করা হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তবে মামলায় কাদের এবং কতজনকে আসামি করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি তিনি শিক্ষা উপদেষ্টাসহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রসচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে যাওয়ার পথে অবরোধকারীরা বাধা দেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপক ঘটনাস্থলে পৌঁছে বাসটি নিরাপদে সরিয়ে আনেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় অবস্থান নেন।

পরে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডাকসুর নেতাসহ সংশ্লিষ্টরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেন। উপাচার্য শিক্ষার্থীদের দাবিদাওয়া শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা করলো ঢাবি কর্তৃপক্ষ

প্রকাশের সময় : ০৯:৩৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬