গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি আটক
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:৪২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / 294
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো: শাহিন শেখকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
Tag :























