Dhaka ০৫:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 173

 কিডনি রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু হয়েছে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদের (৪২)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরশাদ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১ জানুয়ারি ভোরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং ফুসফুসে পানি জমেছিল বলে জানা গেছে।
এরশাদের মামা আব্দুর রাজ্জাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকায় অবস্থানরত এরশাদের স্ত্রী ফোনে মৃত্যুর খবর জানান। মরদেহ গ্রামের বাড়িতে আনা হবে। তবে জানাজা ও দাফনের সময় এবং স্থান এখনো নির্ধারণ করা হয়নি।
সাইফুল ইসলাম এরশাদ ২০২২ সাল পর্যন্ত রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছাত্ররাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি ছিলেন এরশাদ। এ মামলায় গত বছরের ফেব্রুয়ারি মাসে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে ২৬ মার্চ তারিখে কারামুক্ত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ

প্রকাশের সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬