পরপর ৪ বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন ওলিউল আজম তৈমুর
- প্রকাশের সময় : ০৭:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 186
পরপর চার বার জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ওলিউল আজম তৈমুর। চলতি বছর তিনি উপজেলা ও জেলা উভয় পর্যায়েই বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০২৩ সালে প্রথম বার স্কুল পর্যায়ে জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। ২০২৪ সালে দ্বিতীয়বার একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হন। ২০২৫ সালে জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হন শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে। এ ধারা অব্যাহত রেখে ২০২৬ সালেও তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
অনুভূতি ব্যক্ত করে ওলিউল আজম তৈমুর বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় তিনি গৌরববোধ করছেন। পরপর কয়েকবারের এই অর্জন তার দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। এই অর্জন তার একার নয়। এর সাথে তার জীবনের প্রিয় শিক্ষকমণ্ডলী, প্রিয় প্রতিষ্ঠান, সহকর্মী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ীসহ সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাকে সবসময় উৎসাহ ও উদ্দীপনা দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যারা অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তিনি সকলের দোয়া প্রত্যাশী।


























