Dhaka ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

গ্যাস সংকটের মধ্যেই ফেটেছে ভালভ, রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / 170

ঢাকায় চলমান গ্যাস সংকটের মধ্যেই নতুন করে বিপর্যয় দেখা দিয়েছে। মিরপুর রোডে একটি গ্যাসের ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় রাজধানীর একাংশে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

শনিবার (১০ জানুয়ারি) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে যায়। লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে। এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই ঢাকা মহানগরীতে গ্যাসের স্বল্পচাপ চলছে। এতে নগরবাসী চরম ভোগান্তির মুখে পড়েছেন। এর আগে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন মেরামতের সময় পাইপে পানি প্রবেশ করাসহ সরবরাহ ঘাটতির কারণে রাজধানীতে গ্যাসের চাপ কমে যায় বলে জানিয়েছিল তিতাস। নতুন করে ভালভ ফেটে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গ্যাস সংকটের মধ্যেই ফেটেছে ভালভ, রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র স্বল্পচাপ

প্রকাশের সময় : ১২:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬