Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 157

রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বিদেশি পিস্তল ও গুলিসহ সাগর শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সে একই এলাকার খোকন শেখের ছেলে। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, একটি ফায়ার কার্তুজ। এছাড়া একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে এসব অস্ত্রগুলি উদ্ধার ও তাকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, সাগর শেখের বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা রয়েছে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:০১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬