Dhaka ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে ঘাস চুরির প্রতিবাদ করায় ক্ষেত মালিককে প্রাণনাশের হুমকি

বালিয়াকান্দী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১০:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 205

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামে ঘাস চুরিতে বাধা দেওয়ায় এক ক্ষেত মালিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সুমন মাহমুদ (৩২) বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কুবদী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে সুমন মাহমুদের রেললাইনের পাশে অবস্থিত নিজ মালিকানাধীন ঘাসের ক্ষেত থেকে গত ৮–৯ দিন ধরে ঘাস চুরি হয়ে যাচ্ছে বলে তিনি সন্দেহ করেন। বিষয়টি নিশ্চিত করতে গত ৭ জানুয়ারি সন্ধ্যায় তিনি ঘাসের ক্ষেতে লুকিয়ে অবস্থান নেন।

এ সময় তিনি একই গ্রামের মৃত আজাদ শেখের ছেলে আফিজ শেখকে কাঁচি হাতে ঘাস কাটতে দেখেন। ঘাস কাটার কারণ জানতে চাইলে আফিজ শেখ জানায়, তার বাবা তাকে সেখানে পাঠিয়েছেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানোর উদ্দেশ্যে আফিজ শেখকে মঞ্জুরের দোকানের দিকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার শুরু করে। আফিজ শেখ নাবালক হওয়ায় সুমন মাহমুদের ভাই তাকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর আফিজ শেখের বাবা আজাদ শেখ এবং একই গ্রামের মৃত তাহের শেখের ছেলে রফিক শেখ সুমন মাহমুদকে প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেছেন।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ঘাস চুরির প্রতিবাদ করায় ক্ষেত মালিককে প্রাণনাশের হুমকি

প্রকাশের সময় : ১০:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬