Dhaka ০৮:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 184

আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ইনসাফ পাবেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

তিনি জানান, যেসব প্রার্থী মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেগুলো আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

সিইসি বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে বদ্ধপরিকর। আপিল শুনানির পুরো প্রক্রিয়াই হবে উন্মুক্ত ও স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সংক্ষুব্ধ প্রার্থীরা কমিশনে এসে আপিল আবেদন জমা দিচ্ছেন। কেউ মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আবেদন করছেন।

ইসি আরও জানায়, আগামী শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর আগামী ১০ জানুয়ারি থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরই মধ্যে প্রথম তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি

প্রকাশের সময় : ১১:১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬