কলকাতা উপ-হাইকমিশনেও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ
- প্রকাশের সময় : ০৩:৫৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- / 211
দিল্লি ও আগরতলার পর এবার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনেও ভিসা সেবা সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার ৭ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান বা ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে কনস্যুলার সেবাও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
কলকাতার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।
এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সে সময় থেকে এখন পর্যন্ত ওইসব মিশনেও ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।





















