Dhaka ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

জকসু নির্বাচন : ১৪ কেন্দ্রের ভোট গণনা সমাপ্ত, ভিপি পদে এগিয়ে রাকিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • / 189

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সর্বশেষ ১৪টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। প্রকাশিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে জিএস ও এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জকসু নির্বাচন কমিশন এসব কেন্দ্রের তথ্য ঘোষণা করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত মো. রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। এ হিসেবে মো. রাকিব ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। বর্তমানে মো. রাকিব ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে আছেন।

জিএস পদে শিবির সমর্থিত আব্দুল আলীম আরিফ পেয়েছেন মোট ১ হাজার ৬১২ ভোট। বিপরীতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ফলে এ পদে আব্দুল আলীম ৮১৯ ভোটে এগিয়ে আছেন।

এ ছাড়া এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন মোট ১ হাজার ৪৬৬ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট। এতে ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মাসুদ রানা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জকসু নির্বাচন : ১৪ কেন্দ্রের ভোট গণনা সমাপ্ত, ভিপি পদে এগিয়ে রাকিব

প্রকাশের সময় : ০২:২৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬