বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে দুটি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড গুলি ও মদের বোতলসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / 174

 রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ এলাকা থেকে সোমবার মাঝরাতে অস্ত্রগুলি, দেশিয় অস্ত্র, মদের বোতলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতরা হলো একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে আরিফ খান ও একই ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে লিটু খান। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, সাত রাউন্ড গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক ডিভাইস, দুটি হকিস্টিক এবং পাঁচটি মদের বোতল।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে অস্ত্রগুলি, দেশিয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে। এব্যাপারে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়েরের পর আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে দুটি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড গুলি ও মদের বোতলসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৭:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬