Dhaka ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাবিতে আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশী মদসহ আটক ১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 163

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে ২১ বোতল বিদেশী মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে প্রশাসন।

রবিবার (৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে হল প্রশাসন ওই কক্ষে অভিযান চালিয়ে মদের বোতলসহ তাকে আটক করে। আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের বৈধ শিক্ষার্থী হলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

হল প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওইদিন রাত ১০ টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করা হয়। এসময় হল প্রশাসন ওই কক্ষে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশী মদসহ তাকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আজওয়াদ জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মদগুলো জামালপুরের বর্ডার অঞ্চল থেকে এনেছেন। প্রতি বোতল ৭০০ টাকা দরে কিনেছেন বলে জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত আজওয়াদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছেন বলে জানা গেছে। তবে অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের কেউ নয় বলে দাবি করেছে শাখা ছাত্রদল।

অভিযানের বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, “আমরা হল প্রশাসন হল সংসদকে সাথে নিয়ে ৭২৩ নম্বর রুমে মাদক দ্রব্যের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়েছি। এতে ১৮ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কিসহ ২১ বোতল মদ জব্দ করা হয়েছে। এবিষয়ে তদন্ত কমিটির সুপারিশ ক্রমে বিশ্বিবদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশী মদসহ আটক ১

প্রকাশের সময় : ০৪:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬