Dhaka ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার বন্ধের নির্দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 158

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠিতব্য আইপিএল ক্রিকেট খেলায় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

কয়েকদিন ধরে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন আইপিএলে অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছিল। ভারতীয় কট্টর হিন্দুত্ববাদী দলগুলো তাকে বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছিল। ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া ফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে জানায়, মুস্তাফিজ আর তাদের স্কোয়াডে নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান প্রচার বন্ধের নির্দেশ

প্রকাশের সময় : ০১:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬