Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 181

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সুশান্ত কুমার রায়সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের উপকারভোগীরা।

আলোচনা সভা শেষে নয়জন ঋণগ্রহীতার মধ্যে ৪ লাখ ২০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রকাশের সময় : ০৬:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬