Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 166

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬-এ অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠানের প্রতি পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের চেতনায় একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর জারি করা এক বাণীতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এ মেলা একটি অনন্য আয়োজন বলে উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশীয় পণ্যের প্রচার ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এই মেলা দেশীয় গুণগত মানসম্পন্ন পণ্য দেশি-বিদেশি দর্শক ও ক্রেতাদের সামনে উপস্থাপনের পাশাপাশি উদ্যোক্তাদের বৈশ্বিক পণ্যের মান ও প্রবণতা সম্পর্কে ধারণা দিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে দেশের অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বৃদ্ধি পাবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও পণ্য বহুমুখীকরণের ক্ষেত্রেও এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, মেলায় অংশগ্রহণকারী সব দেশ ও প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করলে এ আয়োজন হবে সুন্দর, ক্রেতাবান্ধব ও উৎসবমুখর। তিনি ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশের সময় : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬