Dhaka ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের দেওয়া সেই ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 144

সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করা প্রায় ৪৭ লাখ টাকায় নির্বাচনের খরচ চালাবেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নির্বাচনের ব্যয় নির্বাহের জন্য অর্থপ্রাপ্তির সম্ভাব্য উৎস হিসেবে এ তথ্য উল্লেখ করেছেন তিনি।

হলফনামায় তাসনিম জারা জানান, জনসাধারণের কাছ থেকে ক্রাউড ফান্ডিং বা গণঅনুদানের মাধ্যমে তিনি ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন এবং নির্বাচনে এই অর্থই ব্যয় করবেন। আগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নির্বাচনি ব্যয়ের জন্য অর্থ সংগ্রহ করেন। পরে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট নিয়ে মতবিরোধের কারণে পদত্যাগ করে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। সে সময় কেউ চাইলে সংগৃহীত অর্থ বিকাশ ও ব্যাংকের মাধ্যমে ফেরত দেওয়ার কথাও জানান তিনি।

হলফনামায় পেশা হিসেবে চিকিৎসকের পাশাপাশি শিক্ষকতা ও উদ্যোক্তার কথা উল্লেখ করেছেন তাসনিম জারা। ৩১ বছর বয়সি এই প্রার্থী আয়ের প্রধান উৎস হিসেবে চাকরির কথা বলেছেন। দেশের ভেতরে চাকরি করে বছরে তার আয় সাত লাখ ১৩ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে দেশে তার আয় ২৬৪ টাকা এবং দেশের বাইরে একই খাত থেকে আয় তিন হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তাসনিম জারার অস্থাবর সম্পদের মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৬ লাখ টাকা নগদ অর্থ, তিন লাখ ৭০ হাজার টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ১০ হাজার ১৯০ টাকা এবং আড়াই লাখ টাকা মূল্যের সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে তিনি বছরে সাত লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা আয় দেখিয়েছেন। ওই রিটার্নে সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা এবং পরিশোধিত আয়কর ৩৪ হাজার ৫৭ টাকা।

হলফনামায় তাসনিম জারা নির্ভরশীল হিসেবে স্বামী খালেদ সাইফুল্লাহর নাম উল্লেখ করেছেন। তিনি একজন উদ্যোক্তা। দেশের ভেতরে তার কোনো আয় নেই, তবে দেশের বাইরে বছরে তার আয় ৩৫ হাজার ব্রিটিশ পাউন্ড। এ ছাড়া শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে তার আয় চার হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড। খালেদ সাইফুল্লাহর অস্থাবর সম্পদের পরিমাণ ২৫ লাখ টাকা, যার মধ্যে নগদ ১৫ লাখ টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা রয়েছে। তারও কোনো স্থাবর সম্পদ নেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জনগণের দেওয়া সেই ৪৭ লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা

প্রকাশের সময় : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬