Dhaka ১২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 204

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসছেন।

শুক্রবার সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ কবর জিয়ারত করছেন।

জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে প্রবেশ করছেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত ৩১ ডিসেম্বর তিনি রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত হন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল

প্রকাশের সময় : ১২:৫৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬