Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট
খালেদা জিয়ার মৃত্যু

আজ শেষ হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বাদ জুমা হবে দোয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 168

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক আজ শুক্রবার শেষ হচ্ছে। গত বুধবার ৩১ ডিসেম্বর থেকে সারাদেশে রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুমা সারাদেশের মসজিদে মসজিদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আজও রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকালে ইন্তেকাল করেন। তিনি টানা ৩৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বুধবার ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, রাজনৈতিক নেতা, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হলেও দেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খালেদা জিয়ার মৃত্যু

আজ শেষ হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, বাদ জুমা হবে দোয়া

প্রকাশের সময় : ১০:৩৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬