Dhaka ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের চেষ্টায় কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পেনের বিশ্বকাপ দলে বার্সার আধিপত্য, নেই রিয়ালের কেউ বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি ছড়িয়ে পড়ছে বস্তির আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এনসিপি নেতাদের ওপর হামলা করে উল্টো মামলা দেওয়া হয়েছে: হাসনাত আব্দুল্লাহ এআই ক্যামেরার ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ, ডিএমপির সতর্কবার্তা কালশী বস্তিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান পশ্চিমবঙ্গে ক্রেতাশূন্য গরুর হাট, ঈদের আগে আতঙ্ক ও অনিশ্চয়তা

রাজবাড়ী-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মালেকের মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 148

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মেজবাহ উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি মুজাহিদ মুস্তাফিজুর রহমান, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুফতি রাজ উদ্দিন, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য মুস্তাফিজুর রহমান সেলিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক হাফেজ কেফায়েত উল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিলের পর হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক বলেন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধ এবং সর্বস্তরে স্বচ্ছতা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। তিনি এ সময় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মালেকের মনোনয়নপত্র দাখিল

প্রকাশের সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫