Dhaka ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার
দুই জোটের শরিকদলের প্রার্থীরাও আছেন

রাজবাড়ীতে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 261

 রাজবাড়ীর দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে চার জন এবং রাজবাড়ী-২ আসনে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রাজবাড়ী-১ আসনে বিএনপি বা জামাত জোটের কোনো প্রার্থী মনোনয়ন জমা দেননি। তবে রাজবাড়ী-২ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া বিএনপি জোটের গণ অধিকার পরিষদ এবং জামাত জোটের এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশীদ এবং জামাত মনোনীত প্রার্থী হারুন অর রশীদ।
রাজবাড়ী-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জামাতে ইসলামী মনোনীত অ্যাড. নুরুল ইসলাম এবং জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন।
রাজবাড়ী-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু, বিএনপির বিদ্রোহী প্রার্থী মুজাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. হারুন-অর-রশিদ, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান, গণ অধিকার পরিষদের জাহিদ শেখ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামিল হিজাজী ওরফে সাইয়েদ জামিল, বাংলাদেশ সাংস্কৃতি মুক্তি জোটের আব্দুল মালেক মন্ডল, স্বতন্ত্র সোহেল মোল্লা, খেলাফত মজলিসের মিনহাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আব্দুল মালেক এবং খেলাফত মজলিসের কুতুব উদ্দিন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই জোটের শরিকদলের প্রার্থীরাও আছেন

রাজবাড়ীতে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

প্রকাশের সময় : ০৭:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫