Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / 200

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার ২২ ডিসেম্বর থেকে রজব মাসের গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি শুক্রবার দিনগত রাতে সারাদেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

রোববার ২১ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় এবং জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে সোমবার থেকে রজব মাস গণনা শুরু হবে এবং ১৬ জানুয়ারি পবিত্র শবে মিরাজ পালিত হবে।

শবে মিরাজ উপলক্ষে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এবং সরকারি প্রতিষ্ঠানে এ দিন ঐচ্ছিক ছুটি পালন করা হয়। তবে এ বছর শবে মিরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়েছে।
শবে মিরাজ অর্থ ঊর্ধ্বগমনের রাত। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঊর্ধ্বাকাশে ভ্রমণের মাধ্যমে আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেন। এই উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে রাতটি পালন করেন এবং অনেকে নফল রোজাও রাখেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিত্র শবে মিরাজ ১৬ জানুয়ারি

প্রকাশের সময় : ০৮:০৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫