গুরুত্বপূর্ণ সংবাদ:
৪ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৪৭:০১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 257

মহান বিজয় দিবস উপলক্ষে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে চারজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে অবস্থিত পাঠাগারের ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত চারজন বীর মুক্তিযোদ্ধা হলেন মোহাম্মদ শাজাহান মিয়া, মো. গোলাম আলী, মো. আলী হোসেন ও আব্দুস সোবহান।
এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক রবিউল রবি প্রমুখ।
অনুষ্ঠানে পাঠাগারের ক্ষুদে শিল্পীরা আবৃত্তি ও গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রেয়া গুহ।
Tag :

























