Dhaka ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

হাদির মৃত্যু, ঢাকাজুড়ে ছাত্র-জনতার বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 203

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন তারা।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’—এমন নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই কয়েক হাজার মানুষ শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বাড়তে থাকে। এতে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদির মৃত্যু, ঢাকাজুড়ে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রকাশের সময় : ১২:৩৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫