Dhaka ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ স্থাপন কালুখালীতে নবাগত ইউএনও এস এম রেজাউল করিমের যোগদান কালুখালীতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ গবেষণা থেকে প্রকাশনা: জাবিতে একাডেমিক পাবলিশিং নিয়ে সেমিনার প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন মান্দায় ৬ কেজি গাঁজাসহ নারী আটক রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের বিভ্রান্তিকর তথ্যে ক্ষুব্ধ ঢাকা সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেফতারে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির জন্য চিঠি সিজদায় ইস্তিগফার পাঠ করার ফজিলত সম্পর্কে জানলে অবাক হবেন মধুখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 96

রাজবাড়ী–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসীন হাসান এ নির্দেশ দেন।

জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে ৩১ জনকে আসামি করে মামলা করেন। অভিযোগে বলা হয়—২০১৮ সালের ২৫ ডিসেম্বর মিতুল হাকিমের নেতৃত্বে বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না করায় ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পিস্তল ঠেকিয়ে চাঁদা আদায় করে। প্রাণভয়ে বাদীপক্ষ ৫ লাখ টাকা দিতে বাধ্য হয়। পরে আরও ৫ লাখ টাকা দাবিতে চাপ সৃষ্টি করা হয়।

মামলাটি তদন্ত করেন ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার। তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের সাকিব ও সুজিৎ চন্দ্র দাসকে অব্যাহতি দিয়ে বাকি ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটে নাম রয়েছে—মিতুল হাকিম, দীপক কুন্ডু, ফারুক সরদার, সফিক, জুয়েল, মোহাম্মদ আক্কাস, সাইফুল, চাঁদ আলী সরদার, আল-আমিন, রবিন, মোমিন মণ্ডল, শিপলু, রেজা, মনোয়ার হোসেন জনি, দিলীপ চন্দ্র দাস, সাদ্দাম, আবুল হোসেন, আব্দুর রাজ্জাক রাজা, আরিফ, হাসান, মাসুদ, রুমি হাকিমসহ আরও অনেকে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এ কে এম শহিদুজ্জামান ও অ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা জানান—পিবিআইয়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২৯ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের সময় : ০৮:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫