Dhaka ০২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত রবিউল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 108

সহকর্মীর স্ত্রীর জীবন বাঁচাতে রক্ত দিতে ছুটেছিলেন তিনি। কিন্তু মানবিক সেই মহৎ কাজই যেন শেষ যাত্রার দূত হয়ে এলো। রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য মোঃ রবিউল ইসলাম বাবুল (২৭)।

রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রাজধানীতে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত রবিউল ইসলামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মোল্লাপাড়া গ্রামে। তিনি সাহেব আলী মোল্লার ছেলে। কর্মসূত্রে বাংলাদেশ বিমান বাহিনীতে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, রবিউলের এক সহকর্মীর স্ত্রীর সিজারিয়ান অপারেশনের সময় জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হয়। খবর পেয়ে মানবিকতার টানে রবিউল ও আরেক সহকর্মী মোটরসাইকেলে দ্রুত হাসপাতালে পৌঁছে রক্ত দেন।

রক্ত দেওয়ার পর ফেরার পথে রাত ২টা থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে তাদের মোটরসাইকেলটি ট্রাফিক স্টাম্পে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই এক সহকর্মীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রবিউলকে হাসপাতালে নেওয়া হলে ভোর ৩টা ৫৬ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরে তার নিজ বাড়ি রাজধরপুর মোল্লাপাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রবিউলের অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক। দায়িত্ববোধ, মানবিকতা ও সাহসিকতার যে দৃষ্টান্ত তিনি রেখে গেলেন, তা সকলের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মানবিকতার পথে নিজের জীবন উৎসর্গ করা এই তরুণ বিমান সদস্যের মৃত্যু নিঃসন্দেহে দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন অনেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রক্ত দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত রবিউল

প্রকাশের সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫