বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাকিস্তানের হামলায় অন্তত ২৩ আফগান সেনা নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 355

পাকিস্তানের সেনাদের হামলায় গত শুক্রবার ও শনিবার মিলে ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে বলে রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। সংবাদমাধ্যমটি দাবি করেছে, বেলুচিস্তানের চামান সীমান্তে সংঘটিত এ ঘটনায় একটি বিশ্বস্ত সূত্র তাদেরকে তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মধ্যরাতে চামান সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে। এরপর পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক জবাব দেয় এবং প্রায় ৪৫ মিনিট ধরে গোলাগুলি চলে। প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও পরে তালেবান সেনারা পাল্টা আক্রমণ না করতে পারে সেজন্য রকেট লঞ্চার, কামানসহ ভারী অস্ত্র মোতায়েন করা হয়। হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

সূত্র আরও জানায়, সাধারণ আফগান নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভূল অস্ত্র ব্যবহারের চেষ্টা করা হয়। তবে প্রথম দফার হামলার পর আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেও গুলি চালায়। এর জবাবে পাকিস্তানি সেনারা ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানের হামলায় অন্তত ২৩ আফগান সেনা নিহত

প্রকাশের সময় : ১১:৪২:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫