Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

বালিয়াকান্দিতে অনিয়মের অভিযোগে ৪ ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 119

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন।

অভিযানে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সজল কুমার সোম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির এবং বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা।

অভিযান সূত্রে জানা যায়, পরিষ্কার–পরিচ্ছন্নতার ঘাটতি, নোংরা পরিবেশে চিকিৎসা কার্যক্রম, যথাযথ নিয়ম ও প্রটোকল মেনে সেবা প্রদান না করা এবং প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। এগুলো হলো— সেবা মেডিকেল ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বালিয়াকান্দি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন না মেনে সেবা প্রদান করলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “যথাযথ নিয়ম না মেনে নোংরা পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান সম্পূর্ণ বেআইনি এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।”

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা নীতিমালা ২০১৮, দণ্ডবিধি ১৮৬০ এবং মোবাইল কোর্ট আইন ২০০৯-এর বিভিন্ন ধারা প্রযোজ্য হয়।

স্থানীয় সুশীল সমাজ, সাধারণ মানুষ ও সৎ ব্যবসায়ীরা অভিযানে সন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি—অনিয়ম, নোংরা পরিবেশ, ভুল রিপোর্ট এবং সঠিক তদারকির অভাবে রোগীরা বারবার প্রতারিত হচ্ছেন। নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে এমন অভিযান আরও জোরদার করার আহ্বান জানান তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারী ক্লিনিকগুলোর বিরুদ্ধে ভবিষ্যতে সিলগালা, লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে অনিয়মের অভিযোগে ৪ ক্লিনিক–ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

প্রকাশের সময় : ১০:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫