Dhaka ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

রাজবাড়ীতে স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে জেগে উঠছে নতুন সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 107

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নির্মাণাধীন সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়ক নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ সড়ক নির্মাণ উদ্বোধন করা হলে পুরো এলাকায় নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। বহু প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা এ আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় জনপদে জেগে উঠছে নতুন সম্ভাবনার আলো।

এ অঞ্চলের শিক্ষার মান বহুদিন ধরেই অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে পিছিয়ে ছিল। টেস্ট পরীক্ষায় ৯৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার মতো বাস্তবতা পরিবর্তনে এলাকায় একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি ছিল দীর্ঘদিনের। সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী সেই স্বপ্ন পূরণের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।

অভিভাবকদের প্রত্যাশা—এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নীতি-নৈতিকতা, সম্মান-শ্রদ্ধা, সততা, দায়িত্ববোধ, সময়ানুবর্তিতা, দেশপ্রেম, বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সৃজনশীলতা শেখার সুযোগ পাবে। চরিত্র গঠনের এমন পরিবেশ শিক্ষার্থীদের মাদকাসক্তি, অসৎ সঙ্গ ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানটি পুরোপুরি চালু হলে শিক্ষার পাশাপাশি এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে। স্থানীয়দের ধারণা, এই প্রতিষ্ঠানকে ঘিরে গড়ে উঠবে একটি আধুনিক ও শিক্ষাবান্ধব নগরায়ন।

জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রকল্পের সিদ্ধান্ত ও অবস্থান নির্ধারণের সময় বলেছিলেন, “যা যা ঘটেছে, ইতিহাস ঠিক সেভাবেই লেখা হবে।” তারই ধারাবাহিকতায় আজ কালুখালীর মানুষ প্রত্যক্ষ করছে এক বড় স্বপ্নের বাস্তবায়নের সূচনা।

সড়ক নির্মাণ উদ্বোধন উপলক্ষে প্রকল্পের অগ্রগতি দেখতে এসে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন, আজকের এই উদ্বোধন শুধু একটি রাস্তার কাজ নয়—এটি নতুন যুগের সূচনা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি আধুনিক, নিরাপদ ও মূল্যবোধ–সমৃদ্ধ শিক্ষার পরিবেশ তৈরি করছি। মহান সৃষ্টিকর্তা যেন আমাদের এই মহৎ উদ্দেশ্যের সফলতা নিশ্চিত করেন।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও লেখেন, ইতিহাসের পাতায় লেখা থাকবে একটি বড় স্বপ্নের যাত্রা, একটি জনপদের ভবিষ্যৎ নির্মাণের গল্প। একদিন এই প্রতিষ্ঠানই হয়ে উঠবে আধুনিক, শিক্ষিত ও সমৃদ্ধ কালুখালীর গর্বিত সাক্ষী।

সড়ক নির্মাণ উদ্বোধনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা গেছে আবেগ ও উচ্ছ্বাস। অনেকেই বলছেন, একটি স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্মলগ্নের সাক্ষী হওয়া সত্যিই এক অনির্বচনীয় অনুভূতি।

শিক্ষা, উন্নয়ন, সামাজিক মূল্যবোধ, অর্থনৈতিক সম্ভাবনা ও আধুনিকতার সমন্বয়ে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজবাড়ী আগামী দিনে হয়ে উঠবে সমৃদ্ধ কালুখালীর গর্বিত ইতিহাসের অন্যতম ভিত্তি—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্বপ্নের শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে জেগে উঠছে নতুন সম্ভাবনা

প্রকাশের সময় : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫