গুরুত্বপূর্ণ সংবাদ:
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 89
উপদেষ্টা পরিষদ গণভোট অধ্যাদেশ-২০২৫-এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আদেশ চূড়ান্ত অনুমোদিত হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১১টায় বৈঠক শুরু হয়। এর আগে, গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করেছিল। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন জনগণের মতামত জানতে এই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন করা হবে।
Tag :





















