ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি
- প্রকাশের সময় : ১১:৪১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / 101
দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে সিইসি বলেন, জাতিকে একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে কমিশন এগিয়ে যাচ্ছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হতে চায় ইসি। তিনি উল্লেখ করেন, একটি ভালো নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব এবং তা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।
সিইসি পর্যবেক্ষকদের ভোটের মাঠে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি পর্যবেক্ষণের দায়িত্বে যারা থাকবেন, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন—সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সিইসি।





















