কালুখালীর হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন
- প্রকাশের সময় : ০৮:০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 193
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে জ্যোতি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে মাজবাড়ী ইউনিয়নের হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে এই জ্যোতি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষার উন্নয়নে উপজেলার চারটি বিদ্যালয়ে জ্যোতি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
হাড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় কিশোরীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা ও ধারাবাহিক শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ, সহকারী কমিশনার ভূমি শাম সাদাত মাহমুদউল্লাহ, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুবক্কর সিদ্দিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম সহ প্রমুখ।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে। এই উদ্যোগের ফলে ছাত্রীরা এখন স্কুল থেকেই খুব সহজে এবং গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে।























