Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / 65

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কার মানে শুধুমাত্র সংবিধানের সংস্কার নয়; বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার করা হয়েছে। শুধু আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার সম্পন্ন হয়েছে। বিচার বিভাগে নেওয়া সংস্কারের কারণে আগামী পাঁচ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংস্কার নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, সংস্কার হতে হবে বাস্তবসম্মত; অতিরিক্ত সংস্কার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলতে পারে—এ বিষয়েও সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

পাইলট প্রকল্প হিসেবে ঢাকা ও চট্টগ্রামে ই-পারিবারিক আদালত চালু করা হয়েছে। এর মাধ্যমে ভুক্তভোগীরা অনলাইনে মামলা দায়ের করতে পারবেন এবং পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনেই।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা

প্রকাশের সময় : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫