Dhaka ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়েই ‘এই শীত, এই গরম’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / 91

দেশের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি দেখা দিলেও নভেম্বরের বাকি সময় শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশের ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, এ মাস জুড়েই তাপমাত্রা বাড়া–কমার দোলাচল চলবে।

বিডব্লিউওটি জানায়, দেশের বেশ কিছু এলাকায় শীতের আমেজ থাকলেও প্রকৃত শৈত্যপ্রবাহ এখনো শুরু হয়নি। বরং তাপমাত্রা আবার কিছুটা বেড়েছে, যা সাময়িক হলেও নভেম্বর মাসে বড় কোনো শৈত্যপ্রবাহ নেমে আসার সম্ভাবনা নেই।

দেশজুড়ে শীতের স্পর্শ থাকলেও চট্টগ্রাম বিভাগ এখনো উষ্ণ। সেখানে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরের বাকি দিনগুলোতে তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বিপরীতে টেকনাফে তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকতে পারে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

বিডব্লিউওটি জানায়, প্রকৃত শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহের জন্য অপেক্ষা করতে হবে। তার আগে ‘এই শীত, এই গরম’ অবস্থা চলমানই থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আসছে না শৈত্যপ্রবাহ, নভেম্বরজুড়েই ‘এই শীত, এই গরম’

প্রকাশের সময় : ১১:০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫