Dhaka ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 76

২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ কার্যক্রম শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এবার শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়মতো বই পৌঁছে দিতে এবং সময় সাশ্রয় করতে অনলাইন পদ্ধতিতে চালান অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।

সম্প্রতি এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত একটি স্মারকে এ বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। স্মারকে বলা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি, দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে।

স্মারকে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান থেকে বই গ্রহণ এবং দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন দেওয়া। এছাড়া, সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রত্যেক জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে। অনলাইন চালান ব্যবস্থাপনার জন্য জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের https://nctb.ihealthscreen.org
ওয়েবসাইটে প্রবেশ করে ‘Chalan Management’ সেকশনে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি

প্রকাশের সময় : ১১:৩৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫