শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 95

ফিলিস্তিনের গাজা পরিস্থিতি সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনাকে সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ১৫ সদস্যের পরিষদের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনও দেশ বিরোধিতা না করলেও রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে।

পরিকল্পনায় গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, একাধিক দেশ ইতোমধ্যে বাহিনীতে সদস্য পাঠানোর আগ্রহ দেখিয়েছে, যদিও দেশগুলোর নাম প্রকাশ করা হয়নি। প্রস্তাব অনুযায়ী, আইএসএফ-এর দায়িত্ব হবে বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা, মানবিক সহায়তার পথ নিরাপদ রাখা এবং হামাসসহ অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা। পাশাপাশি গাজায় নতুন করে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠন করা হবে, যা ইসরায়েল ও মিসরের সঙ্গে সমন্বয়ে কাজ করবে।

তবে গাজার শাসকদল হামাস প্রস্তাবটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে তারা জানায়, এই পরিকল্পনা গাজায় “আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে”, যা ফিলিস্তিনিদের অধিকারের দাবিকে পূরণ করে না। তাদের মতে, প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার দায়িত্ব আইএসএফ-কে দিলে বাহিনী নিরপেক্ষতা হারাবে।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, আইএসএফ-এর লক্ষ্য হবে গাজাকে সামরিকীকরণমুক্ত করা, সন্ত্রাসী অবকাঠামো ভেঙে ফেলা, অস্ত্র অপসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজায় আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাবে জাতিসংঘের সমর্থন

প্রকাশের সময় : ০৯:৪৮:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫