Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

‘শেখ হাসিনাকে হস্তান্তর করবে না ভারত’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 83

জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ের পর প্রশ্ন উঠেছে, ভারত তাকে বাংলাদেশে ফেরত দেবে কি না।

জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজ বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত আল জাজিরাকে বলেন, “ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না।”

তিনি উল্লেখ করেন, গত দেড় বছরে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং প্রায়শই ভঙ্গুর হয়েছে।

শ্রীরাধা দত্ত আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা মনে করেন, ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে। তবে, জনগণের আশা ছিল, হাসিনার বিরুদ্ধে কঠোর বিচার হবে।

অধ্যাপক বলেন, “নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধে প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, তার প্রমাণ আছে।”

রায়ের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল জানিয়েছে, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন। মামলার দুই নম্বর অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনেরও অপরাধ প্রমাণিত হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘শেখ হাসিনাকে হস্তান্তর করবে না ভারত’

প্রকাশের সময় : ০৯:৩২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫