Dhaka ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’ মানে বাংলাদেশকে প্রস্তুত করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কালীগঞ্জে কোলা ইউনিয়ন বিএনপির মানবিক উদ্যোগ রূপপুর প্রকল্পে প্রথম পারমাণবিক বিক্রিয়ার অনুমতি টিকটকে যুক্ত হলো নতুন দুই সুবিধা পাঁচ ঘণ্টা প্ল্যাঙ্ক করে বিশ্বরেকর্ড ভাঙলেন ৬১ বছরের নারী শূন্য থেকে শিখরে: কত সম্পদ রেখে গেলেন নানা পাটেকার জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি, নিবন্ধন শুরু ১৫ অক্টোবর পর্যাপ্ত সরবরাহ থাকায় রমজানে পণ্যের সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫

পার্শ্ববর্তী দেশ অশান্তির উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / 89

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ থেকে।

আজ সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য আবারও চিঠি পাঠানো হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে। রায়কে কেন্দ্র করে জনমনে আতঙ্কের কোনো বড় ঘটনা ঘটেনি, কেবল কিছু বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা হয়েছে। তিনি দুর্বৃত্তদের সতর্ক করেছেন যে, আত্মরক্ষার স্বার্থে আইনমাফিক গুলি করার বিধান রয়েছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মামলার দুই নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড, এক নম্বর অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

অপরদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও ফাঁসির আদেশ দেয়া হয়েছে। রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তার জন্য সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পার্শ্ববর্তী দেশ অশান্তির উসকানি দিচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫