Dhaka ০৫:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে গোপন কারখানায় পুলিশের অভিযান, ৩৫টি ককটেল উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / 93

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ৩৫টি ককটেল ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে তেজগাঁও বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এবং মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে ভবনের ছাদে রাখা প্রস্তুত অবস্থার ককটেল, ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং একটি গোপন আস্তানা শনাক্ত করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া এসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির একটি ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে। উল্লেখযোগ্য সংখ্যক ককটেল ও তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।”

পুলিশের দাবি, উদ্ধার করা ককটেলগুলো রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহের প্রস্তুতি চলছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোহাম্মদপুরে গোপন কারখানায় পুলিশের অভিযান, ৩৫টি ককটেল উদ্ধার

প্রকাশের সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫